বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ

By মেহেরপুর নিউজ

July 19, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে ঈদের  নতুন পোশাক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে শিশু পরিবারের নিবাসীদের মধ্যে পোশাক বিতরণ করা হয়।

মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি শিশু পরিবার এর ৫৮ জন নিবাসীর মধ্যে পোশাক বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহ-সভাপতি রাহিনুজ্জামান পলেন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।