বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ

By মেহেরপুর নিউজ

April 21, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সরকারি শিশু পরিবার প্রাঙ্গনে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি শিশু পরিবারের শিশুদের হাতে ঈদের পোশাক তুলে দেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি। পরে সরকারি শিশু পরিবার শিশুদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা প্রশাসক তার বক্তব্য বলেন, তোমরা যারা এখানে উপস্থিত রয়েছো তোমরা সকলে আমার সন্তানের সমতুল্য। তিনি বলেন তোমরা দেখতে পাচ্ছো আমার দুটি সন্তানকে এখানে নিয়ে এসেছি, যার অর্থ হচ্ছে আমার যেমন দুটি সন্তান, ঠিক তেমনি তোমরা আমার সন্তানের মত।জেলা প্রশাসক বলেন, দেশের অনেক নামিদামি মানুষ রয়েছেন যারা সরকারি শিশু পরিবার থেকে মানুষ হয়েছে।