মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ অক্টোবর: মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হবে ঈদুল আযহার ৩য় দিন ( ৮ অক্টোবর )। দীর্ঘ ১৭ বছর পর এই প্রথম মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে ৯৭’র বন্ধুরা। এ উপলক্ষে ইতি মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পূর্নমিলনী অনুষ্ঠানকে সাজানো হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে রেজিষ্ট্রেশন, শিক্ষক সম্মাননা, আলোচনা সভা, স্মৃতি রোমন্থন, র্যাফেল ড্র, বিদেহী বন্ধুদের স্মরণ ও সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষন হিসেবে থাকছে বন্ধু অনুপের গান। বুধবার রাতে মেহেরপুর শহরের হেোটল বাজারে ৯৭’র বন্ধু মিনারুলের দোকানে এ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন নাহিদ রেজা, সদরুল হাসন নাহিদ, ওয়ালিউল রাজা, মীর সাদিক ওয়াহেদ নিয়ন, মাসুদ রানা, শাহিন বিশ্বাস, হিমু, ইয়াদুল মোমিন। আলোচনা সভা শেষে এখনো যে সকল বন্ধুরা রেজিষ্ট্রেশন করেনি তাদের অতি সত্বর রেজিষ্ট্রশন করার জন্য আহবান জানানো হয়। প্রয়োজনে যোগাযোগ ডা. কাজল: ০১৭১২-৫২৮৬০১, নাহিদ: ০১৯২০-২৮২০২২, ইয়াদুল মোমিন ০১৭১২-৮৮৫৮৫৫, নাহিদ রেজা :০১৯১৩-২৪৯১৯১ এবং হিমু:০১৭১০-২৪১৯০৬।