টপ নিউজ

মেহেরপুর সরকারী কলেজের ক্যান্সারে আক্রান্ত জাহিদকে আর্থিক অনুদান প্রদান

By মেহেরপুর নিউজ

October 02, 2019

মেহেরপুর নিউজ: দীর্ঘ দিন ধরে ক্যান্সারে আক্রান্ত মেহেরপুর সরকারী কলেজের অর্থনীতী বিভাগের ৩য় বর্ষে ছাত্র জাহিদ হাসানকে কলেজের পক্ষের আর্থিক অনুদানের চেক প্রদান।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারী কলেজে অধ্যক্ষের কক্ষে এ চেক প্রদান করা হয়। সরকারী কলেজে অধ্যক্ষ প্রফেসর মোঃ শাফউল ইসলাম সরদার উপস্থিত থেকে ক্যান্সারে আক্রান্ত জাহিদ হাসান হাতে চেক তুলে দেন। এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্র লীগের সহ-সভাপতি কুদরত ই খুদা রুবেল।

জানাযায়, জাহিদ হাসানের হাটুতে টিউমার ধরা পরেছিল পরবর্তিতে পরীক্ষা করে জানাযায় সেটি ক্যান্সারে রূাপান্তরিত হয়েছে। পরে সে ভারতে ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থায় কলেজ কতৃপক্ষের কাছে আর্থিক অনুদানের আবেদন করলে কলেজের শিক্ষক পরিষদ, একাডেমী কাউন্সিলসহ সকল শিক্ষক সিন্ধান্ত মতে কলেজের চিকিৎসা তহবিল থেকে জাহিদ হাসানকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।