মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৯ আগষ্ট: মেহেরপুর সরকারী কলেজের উদ্যোগে নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে মেহেরপুর সরকারী কলেজ মিলনায়তনে সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী অদ্যাপক হাসানুজ্জামান মালেক, আশরাফুল হক, খেজমত আলী মালিথা, সেলিম রেজা সিদ্দিকী, কাবিল উদ্দিন, আবদুল্লাহ আল আমিন, এমএম গোলাম মোস্তফা, হুমায়ন কবির, মফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে স্বাগত জানানো হয়।