শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারী কলেজের সাইকেলে দেশ ভ্রমনকারী দু’ছাত্রকে সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

November 27, 2013

মেহেরপুর নিু্উজ ২৪ ডট কম,২৭ নভেম্বর: মেহেরপুর সরকারী কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে সরকারী কলেরজের বাংলা বিভাগের ছাত্র নুর ইসলাম ও মনিরুল ইসলাম সাইকেল যোগে বাংলাদেশ ভ্রমন করায় বর্নাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়। আজ বুধবার সকালে সরকারী কলেজ মিলনায়তনে মেহেরপুর সরকারী কলেজের উপাধাক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এবিএম রেজাইল করিম।

বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন,সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম,সাধারন সম্পাদক কুদরত ই খুদা রুবেল প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে নুর ইসলাম ও মনিরুল ইসলাম ভ্রমনের অভিজ্ঞতার কথা ব্যাক্ত করেন। এর আগে কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে মনিরুল ও নুর ইসলামকে বরন করে নেয়া হয়।