রাজনীতি

মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের জেল হত্যা দিবস পালন

By মেহেরপুর নিউজ

November 03, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ নভেম্বর: মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীরে উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে  আলোচনা সভা ও মিছিলের আয়োজন  করা হয়। আজ রোববার বেলা ১১ টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে শহিদ রেজাউল চত্বরে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্ররীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন।

বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা রুবেল,বখতিয়ার হোসেন প্রমুখ। এর আগে একটি মিছিল বের করা হয়। তৌহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে।