খেলাধুলা

মেহেরপুর সরকারী কলেজ মাঠে শিমুল-পলাশ একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 15, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ সেপ্টেম্বর: মেহেরপুর সরকারী কলেজ মাঠে শিমুল-পলাশ একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় উভয় দলই ৩টি করে গোল করায় ড্রয়ের মধ্যে দিয়ে খেলার নিস্পত্তি করা হয়। আজ শনিবার সকাল সাড়ে ৬টার সময় মেহেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক পলাশ খন্দকার।এ সময় তিনি বলেন, কয়েক জন  স্বাস্থ্য সচেতন ব্যাক্তির নিজ উদ্যোগে মেহেরপুর সরকারী কলেজ মাঠে কয়েক বছর

যাবৎ ফুটবল খেলা হয়ে আসছে। যা একটি সামাজিক কাজের অংশ। এ সময় তিনি খেলার মূল উদ্যেক্তা আব্দুর রাজ্জাকের ভূয়সী প্রশংসা করে বলেন রাজ্জাকের মতো  আরও অনেক রাজ্জাক তৈরি হয়ে স্বাস্থ্য সচেতনেতার উদ্যোক্তা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে। খেলায় শিমুল ও পলাশ একাদশে বিভক্ত করে দুটি দল গঠন করা হয়। শিমুল দলের অধিনায়ক হিসাবে আবদুর রাজ্জাককে এবং পলাশ দলের অধিনায়ক হিসাবে আলম কে নির্বাচিত করা হয়।রাজ্জাক ও আলমের নেতৃত্বে খেলা শুরু হলে খেলার ১০ মিনিটের মাথায় পলাশ দলের তুষার ১ টি গোলকরে দলকে এগিয়ে নেয়।এরপরই শিমুল দলের বড় সোহেল ও সাইফুল ১টি করে গোল করে শিমুল দলকে এগিয়ে। শুরু হয় চরম উত্তেজনা । টান টান উত্তেজনার মধ্যে খেলা গড়াতে থাকে । এরপরই পলাশ দলের অধিনায়ক এবং তুষার আরও ১টি করে গোল করে  আবারো দলকে এগিয়ে নেয়। কিছুক্ষন পরেই শিমুল দলের অধিনায়ক রাজ্জাক ১টি করে গোল করে খেলায় সমতা ফেরান। এরপরই রেফারির শেষ বাঁশি বেজে উঠলে সৌহাদ্যপূর্ন সম্পর্ক বজায় রাখার  স্বার্থে খেলা ফলাফল ড্রতে নিস্পত্তি করা হয়। খেলা শেষে সরকারী কলেজ মাঠে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।