মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুলাই: মেহেরপুর সরকারী কলেজ মাঠে শিমুল ও পলাশ একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় উভয় দল ৪টি করে গোল করায় খেলা ড্র হয়।সৌহার্দ্যপূর্ন পরিবেশ ও সম্পর্ক বজায় রাখার স্বার্থে ট্রাইবেকার না করার সিদ্বান্তে ড্র অবস্থায় খেলা সম্পন্ন হয়। আজ শুক্রবার সকাল ৬টার সময় মেহেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায শুরুতে পলাশ একাদশের তুষার ১টি গোল করে পলাশ একাদশ কে এগিয়ে নেয়। পরমুহুর্তে একই দলের রোকন আরও ১টি গোল করে দলকে পুনরায় পুনরুজ্জিবিত করে।এরপর শিমুল একাদশের রাজ্জাক ১টি এবং আনোয়ার ১টি করে গোল করে খেলায় সমতা ফিওে আনেন।টান টান উত্তেজনার মধ্রে খেলা এগিয় যেতে থাকে এক পর্যায়ে পলাশ একাদশের সঞ্জু ও তুষার আরও ১টি করে গোল করে দলকে এগিয়ে নেয়।পরমুহুর্তেই শিমুল একাদশের রতন ও মোশারররফ ১টি করে গোল করায় খেলায় আবারও সমতা ফিরে আসে। তুমুল উত্তেজনায় খেলা চলতে থাকে এক পর্যায়ে রেফারির শেষ বাশিতে খেলার সমাপ্তি টানা হয়। কিন্তু উভয় দলের ৪টি করে গোল হওয়ায় ট্রাইবেকারের সিদ্ধান্ত নিতে গিয়ে উভয় দলের সম্পর্ক ও সৌহার্দপূন পরিবেশ বজায় রাখতে খেলার ফলাফল ড্র করা হয়। এদিকে পলাশ দলের তুষার ২টি গোল করায় তাকে ম্যাচের সেরা খেলোয়ার হিসাবে নির্বাচিত করা হয়।