বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারী গণগ্রন্থাগারের উদ্যোগে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

January 24, 2022

মেহেরপুর নিউজ:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর সরকারী গণগ্রন্থাগারের উদ্যোগে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টেট মাশতুরা আমিনা,পুলিশ পরিদর্শক আঃ আওয়াল ,মেহেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান এমদাদুল হক, মেহপরপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান, মেহেরপুর জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক এ কে এম শাহীন কবীর, মেহপরপুর সরকারী বালক উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।