মেহেরপুর নিউজ, ১০ জুলাই: মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দ্বিতীয় শিফটে ক্লাস ১ ঘন্টা কমানোর দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এসময় সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরতে খাদা রুবেল, সাধরণ সম্পাদক মাসুদ রানা বক্তব্য রাখেন। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারী টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমান জানান, মন্ত্রানালয় নিদের্শনা অনুযায়ী কলেজে ক্লাস পরিচালনা করা হয়। তাই এ রুটিং কমানো বা বাড়ানোর কোন সুযোগ নাই।