বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

By মেহেরপুর নিউজ

January 26, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত সংগঠন আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থা’র যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটিকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয়, ব্যবহার ও প্রচারণা নিষিদ্ধ’ প্রচারণার অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশ গ্রহণে রোড পেইন্টিং ও বোর্ড স্থাপন করা হয়।

মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক খোরশেদা আলম এর নেতৃত্বে রোড পেইন্টিং কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি ঘোষণা করেন এই প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোন তামাকজাত দ্রব্যর দোকান থাকবেনা, এই ঘোষণা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উক্ত কর্মসূচীতে বিদ্যালয়ের সিনিয়ির সহকারী শিক্ষক মোজাম্মেল হক, নাসির উদ্দীন, আবু হানিফা প্রমুখ উপস্থিত ছিলেন।