শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 28, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ডিসেম্বর: মেহেরপুর সরকারী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩য় এবং ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্দ্ধ্যায় উভয় স্কুলের ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে ১২০ আসনের বিপরীতে ২২৮ জন পরীক্ষার্থী এবং ৬ষ্ঠ শ্রেণীতে ১৩০ আসনের বিপরীতে ৪৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। অপরদিকে মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে ১২০ আসনের বিপরীতে ২৭৫ জন পরীক্ষার্থী এবং ৬ষ্ঠ শ্রেণীতে ১১২ আসনের বিপরীতে ৩৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। আজ শনিবার সকাল ৯ টায় পৃথক পৃথক স্কুলে শুরু হওয়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন।