বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় মসজিদ থেকে ডিসকভার মোটরসাইকেল চুরি

By মেহেরপুর নিউজ

September 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর: মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় মসজিদ থেকে মেহেরপুর মোবাইল ষ্টেশনের মালিক কার্জন আহমেদের নিল কালারের ১৩৫ সিসি ডিসকভার মোটর সাইকেল চুরি হয়েছে।যার রেজি.নং-মেহেরপুর ল ০১-১১৬। আজ সোমবার মাগরিব নামাযের সময় সেখান থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। কার্জন আহমেদ জানান,তিনি মাগরিবের নামায পড়ার উদ্যোশে তার দোকান থেকে মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় মসজিদে যান। সেখানে মসজিদ প্রাঙ্গনে মোটর সাইকেল রেখে তিনি নামায আদায় করেন। নামায শেষে দেখেন তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় জিডির প্রস্তুতি চলছে।