বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে দেবী সরস্বতী পূজার আয়োজন

By মেহেরপুর নিউজ

February 15, 2013

মাহবুবুল হক পোলেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ ফেব্রুয়ারী: জ্ঞানের আলো ছড়াতে আবারও এসেছেন বিদ্যা দেবী সরস্বতী। মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে বরণ করে নেওয়া হয়েছে দেবী সরস্বতীকে। ১৯৬৫ সালের পর এবছরই বিদ্যালয়ের ছাত্রী পারমিতা ভট্রাচার্য়ের নিজ উদ্যোগে  বিদ্যালয় চত্বরে আয়োজন করেছে সরস্বতী পূজার্। আজ শুক্রবার সকাল ৯টার সময় থেকে মেহেরপুর সরকারী উচ্চবালিকা বিদ্যালয় মাঠ প্রঙ্গনে  সরস্বতী পুজা অর্চনা শুরু হয়। মেহেরপুর শহরেরবিভিন্ন স্কুল কলেজের সনাতন হিন্দু ধর্মালম্বী ছাত্রীরা পূজা অচর্না করতে আসে সরকারী বালিকা বিদ্যালয়ে। অতিথি হিসাবে উপস্থিত থেকে পুজার আনুষ্ঠানিক উদ্বোধন  করেন বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আনিসুর রহমান ও পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর আইনজিবী সমিতির সভাপতি এ্যাড: পল্লব ভট্টাচার্য, মেহেরপুর বিএম এর সভাপতি ও হিন্দু পরিষদের সভাপতি ডঃ রমেশ চন্দ্রনাথ প্রমুখ।

উল্লেখ্য,হিন্দু সম্প্রদায়ের মতে প্রতিবছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। শ্রদ্ধা আর ভালোভাসার মাধ্যমে সরস্বতীকে স্মরণ করেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা।

অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান তারা। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন।