মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন: মেহেরপুর সরকারী মহিলা কলেজের শিক্ষক পরিষদের নির্বাচনে প্রভাষক আব্দুর রাজ্জাক সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকালে মহিলা কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর এই প্রথম বারের মত গোপন ব্যালটের মাধ্যমে সাধারন সম্পাদক নির্বচান করা হয়। সাধারন সম্পাদক পদে ২ জন প্রার্থী হওয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। এতে ২৪ জন ভোটারের মধ্যে সবাই ভোট প্রদান করেন। বর্তমান সম্পাদক আব্দুরা রাজ্জাক ১৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন। অপর প্রার্থী নুরুল আহমেদ ১০ ভোট লাভ করেন।একটি ভোট বাতিল হয়ে যায়। সরকারী মহিলা কলেজের উপাধাক্ষ আহসান আলী নির্বাচন পরিচালনা করেন।