বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সরকারী মহিলা কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

By মেহেরপুর নিউজ

December 20, 2015

মেহেরপুর নিউজ,২০ ডিসেম্বর: মেহেরপুর সরকারী মহিলা কলেজে অধ্যাপক একেএম সোলায়মান আলী নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন।

রবিবার সকালে তিনি কলেজে যোগ দান করেন। এ সময় কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে নবাগত অধ্যক্ষ একেএম সোলায়মান আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, প্রভাষক গাজী রহমান, নুরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।