শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর সরকারী কলেজে অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।। ৪’শ ২৫ টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৭’শ ৯৩ জন

By মেহেরপুর নিউজ

December 27, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর: মেহেরপুর সরকারী কলেজে অনার্স (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে মেহেরপুর সরকারী কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ৬টি বিভাগে ৪২৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ৭’শ ৯৩ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী।

এর মধ্যে বাংলা,রাষ্ট্রবিজ্ঞান ও অর্থণীতি বিভাগে ৮৫ জন, ইংরেজী বিভাগে ৭০ জন এবং দর্শন ও ইসলামের ইতিহাসে ৫০ জন করে  ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে বলে কলেজ কতৃপক্ষ জানিয়েছেন। মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর এবিএম রেজাউল করিম ও মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনা আমীনুল ইসলাম পরীক্ষার হল পরিদর্শন করেন।