বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সর্বজনীন পেনশন স্কিম গ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 17, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম গ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। এ সময় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।