বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সিটি ক্লাব ফুটবল টুর্নামেন্টে কামদেপুর সীমান্ত ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

July 16, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সিটি ক্লাবের উদ্যোগে ৩য় সিটি ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে কামদেপুর সীমান্ত ক্লাব জয় লাভ করেছে । রবিবার বিকালে মেহেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় কামদেপুর সীমান্ত ক্লাব টাইব্রেকার ৩-১ গোলে ঈশ্বরদী ফুটবল একাদশকে পরাজিত করে।

নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। কামদেবপুরে পক্ষে নাজমুল, হাসান, মাহফুজ একটি করে গোল করেন। ঈশ্বরদীর পক্ষে ফাহিম একটি গোল করেন। কামদেবপুর সীমান্ত ক্লাবের গোলরক্ষক সনিক ঈশ্বরদী ফুটবল একাদশের মিজান, সুমন এবং তানজিলের শর্ট আটকে দিয়ে খেলায় দলকে বিজয়ী করতে অসামান্য ভূমিকা পালন করেন।