বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সেনা ক্যাম্প পরিদর্শনে ৫৫ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার

By Meherpur News

February 10, 2026

মেহেরপুর নিউজঃ বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল জে এম এমদাদুল ইসলাম মেহেরপুর সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি মেহেরপুর সেনা ক্যাম্পে এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মেজর জেনারেল জে এম এমদাদুল ইসলাম মেহেরপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহামুদ সৌরভ, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর এবং পুলিশ সুপার উজ্জল কুমার রায়ের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলা নির্বাচন অফিসার এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে মেহেরপুর সরকারি কলেজ মাঠে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান মেহেরপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহামুদ সৌরভ।