মেহেরপুর নিউজ:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর সোনালী ব্যাংকের কর্মকর্তার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সোনালী ব্যাংক মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি কমর উদ্দিনের নেতৃত্বে শিক্ষক নেতৃবৃন্দ সোনালী ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার তৌহিদুল ইসলামের সাথে শিক্ষক নেতৃবৃন্দের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি মেহেরপুর সদর উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক নুরুল গনি, ইকাব আলী, ফিরাতুল ইসলাম, মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।