বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সোনালী ব্যাংকের ক্যশিয়ার মনিরুল ইসলামের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

October 24, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপির দক্ষিন পাড়ার মৃত রহিম মালিতার ছেলে সোনালী ব্যাংকের ক্যশিয়ার মনিরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

সোমবার আনুমানিক বিকাল ৩ টার দিকে মেহেরপুর সোনালী ব্যাংকে কর্মরত অবস্থায় মনিরুল ইসলাম স্ট্রোক করলে সহকর্মীরা তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যর চিকিৎসক মনিরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে,সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, মনিরুল ইসলামের স্ত্রী চিকিৎসার জন্য ভারতের ভেলোরে ছেলে সহ অবস্থান করছেন।