বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সোহাগ ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প

By মেহেরপুর নিউজ

October 29, 2024

মেহেরপুর নিউজ:

“আমাদের জন্মভূমি মেহেরপুর` আনন্দবাস ব্লাড ব্যাংক এবং বাড়ি মেহেরপুরের উদ্যোগ মেহেরপুর সোহাগ ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বাগোয়ান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নাক, কান গলা বিশেজ্ঞ ডা. আল ইমরান জুয়েল রোগীদের প্রাথমিক চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ব্যবস্থাপত্র প্রদান করেন। এর আগে বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়োব হোসেন, সোহাগ ডায়াগনস্টিক সেন্টারের এমডি মাহাবুব জামান সোহাগ, আমাদের জন্মভূমির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, আনন্দবাস ব্লাড ব্যাংকের উপদেষ্টা সাদ্দাম হোসেন সেখানে বক্তব্য রাখেন।