বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্কাউট জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 25, 2021

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ স্কাউট মেহেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্কুলের ত্রৈ- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে কাউন্সিল বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলম, জেলা শিক্ষা অফিসার মামুনুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান, বাংলাদেশ স্কাউটস সহকারী পরিচালক জামাল উদ্দিন, প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, এ কে এম জাহিদুল হক, আনারুল ইসলাম প্রমূখ।

পরে বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদাধিকারবলে জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান। সাধারণ সম্পাদক মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শরিফুজ্জামান, সহ সভাপতি হিজল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বিপিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম অহিদুল হক আসাদ, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনারুল ইসলাম, কমিশনার মেহেরপুর কবি নজরুল শিক্ষা মন্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, কোষাধ্যক্ষ মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুদ্দিন, যুগ্ম সম্পাদক মুজিবনগর মাঝ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুৎ ছবি, এছাড়াও সদস্য পদাধিকারবলে জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পদাধিকারবলে উপজেলা কমিশনার এবং সম্পাদক, জেলা স্কাউট লিডার, জেলা কাব লিডার।