মেহেরপুর নিউজ, ২৬ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর জেল পশাসনের উদ্যোহে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদশর্ণি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টার সময় জাতীয় সঙ্গীতের সুরে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কুচকাওয়াজ শুরু হয়। কুচকাওাজে প্যারেড পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো: হামিদুল আলম। পরে পুলিশ, আনসার সদস্য, রোভার স্কাউট, বিএনসিসি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ দল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অভিবাদ জানায়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের অভিবাদন গ্রহণ করেন। পরে সেখানে মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শনি হয়। কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনি শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক পত্মি অ্যাড. লতিফা খানম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সদর ইউএনও মঈনুল হাসানসহ সরকারী বিভিণœ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে বড়দের গ্রুপে মাধমিক বালিকা বিদ্যালয় ১ম, একই বিদ্যালয়ের গার্ল ইন গাইড ২য় এবং জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ ৩য় স্থান অর্জন করে। ছোটদের মধ্যে জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ ১ম, গ্লোরিয়াস প্রি ক্যাডেট বালিকা দল ২য় এবং গ্লোরিয়াস প্রি ক্যাডেট এর বালক দল ৩য় স্থান অর্জন করে। শরীরচর্চায় বড়দের গ্রুপে সরকারী শিশু পরিবার ১ম, ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমী ২য় এবং মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে। ছোটদের গ্রæপে জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ ১ম, হোলি পাবলিক ২য় এবং বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ৩য় স্থান অর্জন করে।