বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইপিআই সুপার খন্দকার আবু সামাইন, স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমূখ।