বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম, ইপিআই সুপার খন্দকার আবু সামাইন প্রমুখ।