বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বাস্থ্য বিভাগের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপন্য জব্দ

By মেহেরপুর নিউজ

January 08, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার বারাদী বাজারে মেসার্স হিরক এন্টারপ্রাইজে পরিদর্শন করে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ বিহীন ৩ বস্তা বেকারী খাদ্যপন্য জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার খলিশাকুন্ডির স্পন্দন বেকারীর এসব খাদ্য পন্য সামগ্রি নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী জব্দ করা হয়েছে।