বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বাস্থ্য বিভাগের ভেজাল শিশুখাদ্য জব্দ

By মেহেরপুর নিউজ

September 05, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে বিভিন্ন ধরনের ভেজাল শিশুখাদ্য ও খেলনা জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

রবিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার ময়ামারী ও রাজনগরে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে মহামারী ও রাজনগর বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভেজাল শিশুখাদ্য ও খেলনা জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।