বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বাস্থ্য বিভাগের অভিযানে বিভিন্ন ধরনের অনিরাপদ খাদ্যসামগ্রী উদ্ধার

By মেহেরপুর নিউজ

September 06, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে অভিযানে মানহীন চিপস সহ বিভিন্ন ধরনের অনিরাপদ খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে  সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে চকশ্যামনগর গ্রামের জিয়ারুলের মুদি দোকানে অভিযান চালিয়ে অনিরাপদ, মানসম্পন্ন নয়, ও ভেজল চিপ সাথে খেলনা নমুনা টাকার বান্ডেল সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী জব্দ করা হয়।