বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বাস্থ্য বিভাগ অভিযানে অ-নিরাপদ খাদ্য জব্দ

By মেহেরপুর নিউজ

June 20, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়ে অ-নিরাপদ ও মানসম্পন্ন নয় এমন খাদ্য জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়েছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে অভিযান চালিয়ে অ-নিরাপদ ও মানসম্পন্ন নয় এমন খাদ্য জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।