বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বাস্থ্য বিভাগের অভিযানে শিশু খাদ্য জব্দ 

By মেহেরপুর নিউজ

June 26, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে অনিরাপদ ও মানসম্পন্ন নয় এরুপ শিশু খাদ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে অনিরাপদ ও মানসম্পন্ন নয় এরুপ শিশু খাদ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস সদর উপজেলার বন্দর এলাকায় মেসার্স জনপ্রিয় ষ্টোরের সামনে তল্লাশি করে অনিরাপদ ও মানসম্পন্ন নয় এরুপ শিশু খাদ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। মালিক মোঃআসাদ আলী জানায়, আমরা নতুন ব্যবসায়ী। খাদ্যের ভালোমন্দ সম্পর্কে এখনো ধারনা হয়নি। ভবিষ্যতে এরুপ আর হবেনা মর্মে মতামত প্রকাশ করেন।