বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বাস্থ্য বিভাগের অভিযানে দই জব্দ

By মেহেরপুর নিউজ

August 12, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে  সদর উপজেলার কুলবাড়িয়া বাজারে  নাম ঠিকানা বিহীন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন প্লাস্টিকের কৌটায় প্যাকেটকৃত দই জব্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে কুলবাড়িয়া বাজারে বুলবুল মিষ্ঠান্ন ভান্ডারে অভিযান চালিয়ে নাম ঠিকানা বিহীন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন প্লাস্টিকের কৌটায় প্যাকেটকৃত দই জব্দ করা হয়।