বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভেজাল পেপসি জব্দ

By মেহেরপুর নিউজ

July 27, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী,বিশ্বনাথ পুর ও শিবপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভেজাল পেপসি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে মোনাখালী,বিশ্বনাথ পুর ও শিবপুর বাজারে অভিযান চালিয়ে বেশ কিছু ভেজাল পেপসি উদ্ধার করে সেগুলো বিনষ্ট করা হয়।