বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বাস্থ্য বিভাগের ভেজাল বিরোধী অভিযান

By মেহেরপুর নিউজ

October 07, 2020

মেহেরপুর নিউজ:  

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের কাছে পরিবেশকের গাড়ী তল্লাশি করে ভেজাল পেপসি (রোবট) উদ্ধার করে বিনষ্ট করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল পেপসি উদ্ধার করে সেগুলো রাস্তার উপরে বিনষ্ট করা হয়।