বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বাস্থ্য বিভাগের অভিযানে অনিরাপদ খাদ্য জব্দ

By মেহেরপুর নিউজ

August 24, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে সদর উপজেলার আমঝুপি মধ্যপাড়ায় মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন, মালিকের নাম ঠিকানা বিহীন, মানসম্পন্ন নয়, অনিরাপদ ও ভেজাল (হলুদ রংয়ের) লবন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তারিকুল ইসলাম জানান,আমঝুপি মধ্যপাড়া গ্রামের শরিফ ষ্টোর পরিদর্শন কালে সেখানে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন, মালিকের নাম ঠিকানা বিহীন, মানসম্পন্ন নয়, অনিরাপদ ও ভেজাল ১৫ বস্তা (হলুদ রংয়ের)লবন জব্দ করা হয়।

তিনি বলেন, এসব অনিরাপদ ও আয়োডিনবিহীন লবন বিক্রয় না করার জন্য বহুবার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিপূর্বে মেহেরপুরের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নিরাপদ খাদ্য আইনে গাংনী উপজেলার বামুন্দী বাজারের সুন্দরবন এন্টারপ্রাইজ এর মালিক রেজাউল হক ও সেন্টু মিয়ার বিরুদ্ধে একই অপরাধে মেহেরপুর বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করেছিলেন। ।