মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আমঝুপি বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন রং মিশ্রিত ও সাথে প্লাস্টিকের খেলনা সহ উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন ১৪ জার অনিরাপদ খাদ্য চকলেট ও ৪ ফাইল রংমিশ্রিত রোবট জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। এ সময় জুগিন্দা গ্রামের মতলব খার ছেলে ভনতার কাছ থেকে বিভিন্ন রং মিশ্রিত ও সাথে প্লাস্টিকের খেলনা সহ উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন ১৪ জার অনিরাপদ খাদ্য চকলেট ও ৪ ফাইল রংমিশ্রিত রোবট জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুকুরে ফেলে ধ্বংস করা হয়। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী এইসব অনিরাপদ খাদ্য পন্য জব্দ ও ধ্বংস কর হয়।