মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন কদমতলা খোকসা গ্রামে অভিযান চালিয়ে পুরাতন স্বাস্হ্য সতর্কতা সম্বলিত ৪ হাজার ৫শ শলাকা স্বাধীন বিড়ি জব্দ করা হয়েছে।
সোমবার এ অভিযান চালানো হয় জানা গেছে সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে কদমতলা খোকসা গ্রামের হুদা স্টোরে অভিযান চালিয়ে পুরাতন স্বাস্হ্য সতর্কতা সম্বলিত ৪ হাজার ৫শ শলাকা স্বাধীন বিড়ি জব্দ করা হয়।ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ধারা ১০ এবং বিধি ২০১৫ এর ৯এর ১(ঙ) মতে এই পুরাতন বিড়ি জব্দ করা হয়।