বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

By মেহেরপুর নিউজ

August 29, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর বেলতলা পাড়া সড়কে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে বেলতলাপাড়া সড়কে গাছের চারা রোপণ ও এলাকাবাসীর মাঝে চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন এবং চারা বিতরণ করেন।

এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইবনে মামুন, নয়ন হাবিব, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম প্রমূখ