টপ নিউজ

মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

By মেহেরপুর নিউজ

March 09, 2021

মেহেরপুর নিউজ :

বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়।

মঙ্গলবার বিকালের দিকে এ আনন্দ মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল ও যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন এর নেতৃত্বে আনন্দ মিছিলটি জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও ইউপি সদস্য সানোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য ওয়াসিম আলী, শহর শাখার সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক ইবনে মামুন, সাধারণ আবুল বাসা, মতিউর রহমান প্রমূখ