বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বর্ধিত সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 29, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম সোবানের সভাপতিত্বে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (জুমের মাধমে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোবাশ্বের চৌধুরী। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য সোহেল মাহমুদ মৃধা। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম-আহবায়ক বারিকুল ইসলাম লিজনের সঞ্চলনায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন, সদস্য সচিব ওয়াসিম আলী,মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বিল্পব হোসেন, গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জীবন আকবর, গাংনী উপজেলার সদস্য তৌহিদুল ইসলাম প্রমুখ। পরে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।