বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ

By মেহেরপুর নিউজ

September 28, 2023

মেহেরপুর নিউজ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু ও ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে শিশুদের মধ্যে পোশাক ও খাদ্য বিতরণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, সহ সভাপতি সোয়েব রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন,রাহিনুজ্জামান পলেন প্রমূখ।

পরে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীদের মাঝে পোশাক এবং খাবার বিতরণ করা সহ ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়। এর আগে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলর শিশু ওয়ার্ড বর্ণিল সাজে সাজানো হয়।