মেহেরপুর নিউজ, ০১ মে: পুলিশের চেকিং দেখে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন জন আহত হয়েছে। আহতদের মধ্যে লোকমান নামের একজনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মোটরসাইকেল চালক আরাফুল হ বাকি একজন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মেহেরপুর পুলিশের একটি দল পুলিশ লাইনের কাছে মোটরসাইকেল চেকিং অভিযান পরিচালনা করছিলেন। এসময় মেহেরপুর শহরের তাতীপাড়ার আহসান আলীর ছেলে আরাফুল ইসলাম মোটরসাইকেল যোগে মেহেরপুর ফিরছিলেন। ফেরার পথে পুলিশ লাইনের কাছে পুলিশ চেকিং দেখে মোটরসাইকেল ঘুরে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে দু পথচারি গোপালপুরের আবুল কালাম ও বেড় পাড়ার পথচারিকে ধাক্কা দিলে চালকসহ তিনজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মেরেপুর জেনালের হাসাপাতালে ভর্তি করা হলে। আলাফুলকে কুষ্ঠিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।