বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর সড়ক দূর্ঘটনায় নিহত ছয়জনের জানাজা জুম্মার নামাজের পর

By মেহেরপুর নিউজ

March 18, 2016

মেহেরপুর নিউজ, ১৮ মার্চ: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ছয়জনের লাশ তাদের গ্রাম জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে পৌছেছে।

শুক্রবার সকাল ১১ টার সময় মেহেরপুর মর্গ থেকে পোষ্টমর্টেম শেষে তাদের লাশ বাগোয়ানে পৌছালে গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া। গ্রামের হাজার হাজার মানুষের কান্নায় এলাকার বাতাস ভারি হয়ে যায়। নিহতদের পরিবার ও স্থানীয়রা জানায় আজ শুক্রবার জুম্মার নামাজের পর বেলা আড়াইটার সময় বাগোয়ান স্কুল মাঠে নিহত ছয় জনের নামাজে জানাজা শেষে গ্রামের গোরস্থানে তাদের দাফন করা হবে।

উল্লেখ্য বৃহস্পতিবার বিকালে জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৭তম জন্মদিবস উপলক্ষে মুজিবনগর উপজেলার বাগোয়ান থেকে আগত মেহেরপুর জেলা শহরে আনন্দ মিছিল শেষে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনযোগে বাড়ি ফেরার পথে মেহেরপুরের মুজিবনগর সড়কের চকশ্যমনগর গ্রামে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেয়ার পর তিনজন  নিহত হয়। এবং রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে বাকি দুজনের মৃত্যু হয়।