বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর হাসপাতালে সেবিকার সাথে অসদাচারন করার প্রতিবাদে ১ ঘন্টা কর্ম বিরতী পালন

By মেহেরপুর নিউজ

August 19, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ আগস্ট:

মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত এক সেবিকার সাথে এক ফার্মেসী ব্যবসায়ীর অসাদাচারন করার প্রতিবাদে জেনারেল হাসপাতালের সকল সেবিকারা প্রায় ১ ঘন্টা কর্ম বিরতী পালন করে। পরে ঐ ব্যক্তির পক্ষে ক্ষমা চাওয়ায় পরিস্থিতি শান্ত হয় এবং কর্মবিরতি প্রত্যাহার করে নেয় নার্সরা।

জানা যায় আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার বেলা ১টার দিকে সড়ক দুর্ঘটনায় এক শিশু আহত হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আহত শিশুকে নিয়ে দ্বিতল ভবনে যাওয়ার পরে রোগীর পক্ষে ৮/১০ জন লোক সেবিকার কক্ষে প্রবেশ করে।

সেবিকার কক্ষে ঢোকার পরপরই বিদ্যুৎ চলে যায়। সেবিকা রাবেয়া খাতুন রোগীর লোকজনকে বাইরে যাওয়ার কথা বললে ঔষধ ব্যবসায়ী আনারুল ক্ষিপ্ত হয়ে সেবিকা রাবেয়ার সাথে অসাদাচারন করে। সংবাদ পেয়ে দায়িত্বরত অন্যান্য সেবিকারা তারা কর্ম বিরতি করে নিচতলায় আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমানের কাছে অভিযোগ করে।

আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমানের কক্ষে প্রায় ১ ঘন্টা যাবত উভয়ের মধ্যে আলোচনা শেষে ঔষধ ব্যবসায়ীর উপস্থিতিতে তার পক্ষে জেলা যুবলীগের সভাপতি  সাজ্জাদুল আনাম ক্ষমা প্রার্থনা করার পর সেবিকারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়ে কাজে যোগদান করেন।