অন্যান্য

মেহেরপুর হিন্দু কল্যাণ ট্রাষ্টকে আর্থিক অনুদান

By মেহেরপুর নিউজ

August 05, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ আগষ্ট: বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে আসন্ন শুভ জন্মাষ্টমী পালন উপলক্ষে মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদকে ৮ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে ।

মঙ্গলবার দুপুরে মেহেরপুরের জেলা প্রশাসক মাহামুদ হোসেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা: রমেশ চন্দ্র নাথের কাছে একটি চেক হস্তান্তর করেন। জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন সেখানে উপস্থিত ছিলেন |