বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির দ্বিতীয় বর্ষ পূর্তি পালন

By মেহেরপুর নিউজ

February 24, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির দায়িত্বভার গ্রহণের দ্বিতীয় বর্ষ পূর্তি পালন। মেহেরপুর অফিস: মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির দুই বছর দায়িত্বভার গ্রহণ করা উপলক্ষে কেক কাটা হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে শহরের শিল্পকলা মোড় এলাকায় হোটেল বাজার সমিতির অফিস কার্যালয়ে এ কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হান্নান, সহ-সভাপতি শেখ মমিনুল ইসলাম মমিন, আলী আকবর, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল হক সবুজ, দপ্তর সম্পাদক আবু হোসেন কাঁকন, কোষাধক্ষ্য সাজ্জাদুর রহমান মিলন, ক্রীড়া সম্পাদক মহব্বত আলী, নির্বাহী সদস্য রাশেদ খান, ইয়ারুল ইসলাম, খোরশেদ আলম লাভলু, কামরুজ্জামান পলাশ, বিল্লাল হোসেন মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন