মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ আগস্ট: মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য মো: জয়নাল আবেদীনের আপন ছোট চাচী মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত আমির হোসেনের স্ত্রী জামেলা খাতুন(৭০) সড়ক দূর্ঘটনায় মারাত্নক আহত হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার আরও অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আজ রাত সোয়া ১০ টায় জামেলা খাতুনকে বহনকারি এ্যাম্বুলেন্সটি মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে রাজশাহীর উদ্দ্যোশে ছেড়ে যায়। মেহেরপুর-০১ আসনের সংসদ সদস্য মো: জয়নাল আবেদীন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন চাচী জামেলা খাতুনকে দেখতে আসেন এবং তার উন্নত চিকিৎসার সব ধরনের ব্যাবস্থা গ্রহন করেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত মহিলা চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন, জামেলা খাতুনের অবস্থা অবনতির দিকে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কারণ তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং ঘটনার পর থেকে বেশ কয়েকবার বমি করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ মঙ্গলবার শেষ বিকেলের দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মৃত আমির আলীর স্ত্রী জামেলা খাতুন বাড়ি’র সামনের সড়ক পার হচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা দ্রুত গতির একটি আলগামন তাকে ধাক্কা দিলে সে ছিটকে সড়কের পাশে পড়ে। আশেপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা অবনতি হলে রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।