খেলাধুলা

মেহেরপুর ১ম বিভাগ কাবাডিতে তাপস স্মৃতি সংঘ জয়ী

By মেহেরপুর নিউজ

October 31, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ কাবাডি লীগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের প্রথম খেলায় তাপস স্মৃতি সংঘ জয়লাভ করেছে।

শুক্রবার  বিকালে অনুষ্ঠিত খেলায় তাপস স্মৃতি সংঘ ৩৭-১৬ পয়েন্টে মেহেরপুর টাউন ক্লাবকে পরাজিত করে।